তুমি যদি
- তন্ময় শরীফ
তুমি যদি ডক্টর হও, তবে আমিই রোগের সাথে চুক্তি করে নিবো।
আর যদি নার্স হও, তবে হাসপাতালের বেডে শুয়ে কাটাবো বাকি জীবন।।
তুমি যদি টিচার হও,
তবে ভুলে যাব আমি অ আ ক খ।
আর যদি ব্যাংকার হও,
তবে আমি ঐ ব্যাংকে চলতি হিসাবে একাউন্ট খুলবো।।
তুমি যদি পুলিশ হও,
তবে শহরের সবচেয়ে ছেঁছড়া পকেটমারটি হবো আমি।।
আর যদি সাংবাদিক হও,
তবে আমি হব সবচেয়ে বিতর্কিত রাজনীতিবিদ।।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।